Good to know
সাধারণ জিজ্ঞাসা
অর্ডার, পেমেন্ট, গোপনীয়তা আর ডেলিভারি নিয়ে যা সবচেয়ে বেশি জানতে চাওয়া হয়।

অর্ডার ও পেমেন্ট
কীভাবে অর্ডার করব?
প্রোডাক্টের পাশে “Order now” চাপলে একটি ছোট ফর্ম খুলবে — নাম, মোবাইল ও ঠিকানা দিলেই হবে। চাইলে হটলাইন ০১৩৪৮-২৪৯০০৫ বা হোয়াটসঅ্যাপেও অর্ডার করতে পারেন। আমাদের টিম ফোন করে অর্ডার কনফার্ম করবে।
ক্যাশ অন ডেলিভারি কি সারাদেশে পাওয়া যায়?
হ্যাঁ, দেশের সব জেলায় ক্যাশ অন ডেলিভারি সুবিধা চালু রয়েছে।
bKash/Nagad-এ পেমেন্ট কি নিরাপদ?
হ্যাঁ, bKash ও Nagad-এর অফিসিয়াল মাধ্যমেই পেমেন্ট নেওয়া হয়। আমরা কখনো আপনার পিন বা OTP চাই না — কেউ চাইলে তা MOHO নয়।
অর্ডার বাতিল বা পরিবর্তন করা যাবে?
প্যাকেট কুরিয়ারে হস্তান্তরের আগে পর্যন্ত হটলাইনে ফোন করে অর্ডার বাতিল বা পরিবর্তন করা যায়।
গোপনীয়তা ও প্যাকেজিং
প্যাকেজিং কি সম্পূর্ণ গোপনীয় (ডিসক্রিট)?
হ্যাঁ, প্রতিটি অর্ডার প্লেইন বাক্সে পাঠানো হয় — বাইরে থেকে প্রোডাক্টের নাম বা ধরন বোঝার কোনো উপায় নেই। ইনভয়েসেও কেবল MOHO লেখা থাকে।
ডেলিভারি ম্যান কি জানতে পারবে ভেতরে কী আছে?
না। কুরিয়ারের কাছে কেবল প্রাপকের নাম, ফোন নম্বর, ঠিকানা ও টাকার পরিমাণ থাকে — প্রোডাক্টের কোনো বিবরণ থাকে না।
আমার তথ্য কি কারো সাথে শেয়ার করা হয়?
না। ডেলিভারির জন্য প্রয়োজনীয় তথ্য ছাড়া আপনার কোনো তথ্য কারো সাথে শেয়ার বা বিক্রি করা হয় না। বিস্তারিত আমাদের প্রাইভেসি পলিসিতে।
ডেলিভারি ও রিটার্ন
ডেলিভারি হতে কতদিন সময় লাগে?
ঢাকার ভেতরে ১-২ কার্যদিবস এবং ঢাকার বাইরে ৩-৫ কার্যদিবসের মধ্যে ডেলিভারি সম্পন্ন হয়।
ডেলিভারি চার্জ কত?
এলাকা অনুযায়ী ডেলিভারি চার্জ ভিন্ন হয়; অর্ডার কনফার্ম করার সময় আমাদের টিম মোট টাকার পরিমাণ জানিয়ে দেবে।
রিটার্ন বা রিফান্ড পলিসি কী?
প্রোডাক্ট ক্ষতিগ্রস্ত বা ভুল পাঠানো হলে ডেলিভারির ৪৮ ঘণ্টার মধ্যে রিটার্ন বা রিফান্ডের আবেদন করা যায়। স্বাস্থ্যবিধির কারণে খোলা বা ব্যবহৃত প্রোডাক্ট ফেরত নেওয়া হয় না।
প্রোডাক্ট
প্রোডাক্ট কি ১০০% জেনুইন?
আমরা শুধুমাত্র ভেরিফায়েড ডিস্ট্রিবিউটর ও সোর্স থেকে প্রোডাক্ট সংগ্রহ করি এবং প্রতিটি প্রোডাক্টের অথেন্টিসিটি, ব্যাচ নম্বর ও মেয়াদ যাচাই করা হয়।
কোন প্রোডাক্ট আমার জন্য ঠিক, বুঝব কীভাবে?
হটলাইন বা হোয়াটসঅ্যাপে আমাদের প্রশিক্ষিত টিমের সাথে নিঃসংকোচে কথা বলুন। স্বাস্থ্যগত কোনো সমস্যা থাকলে আমরা সবসময় একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে বলি।
সাপ্লিমেন্ট কি ওষুধের বিকল্প?
না। সাপ্লিমেন্ট ও হার্বাল প্রোডাক্ট রোগ নির্ণয় বা চিকিৎসার জন্য নয়। নিয়মিত ওষুধ সেবন করলে বা কোনো রোগ থাকলে ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নিন।
Client Care
নিঃসংকোচে জিজ্ঞেস করুন।
প্রতিদিন সকাল ৯টা – রাত ১০টা — প্রশিক্ষিত টিম, সম্পূর্ণ গোপনীয়তায়।